ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬৩ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬৩ মামলা

নিজস্ব প্রতিবেদক : March 30, 2026

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৫৬৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, চারটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি অটোরিকশা ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২২টি সিএনজি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, দুটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, ছয়টি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ছয়টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫টি বাস, আটটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩ সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, চারটি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৮টি গাড়ি ডাম্পিং ও ১০০ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Share This