৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

নিজস্ব প্রতিবেদক : August 25, 2026

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ, সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে বলে জানান তিনি। চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে এই লং মার্চ শেষ হবে।

একই সঙ্গে পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন করা হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, ছয়টা দাবি আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে উল্লেখ করেছি।

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশে যাত্রা শুরু করবে আমরা শাপলা চত্বর থেকে।’

 

Share This