‘ঢাকাই হতে পারে বিশ্বের সেরা শহর’ — দক্ষিণ সিটি প্রশাসক

‘ঢাকাই হতে পারে বিশ্বের সেরা শহর’ — দক্ষিণ সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : May 14, 2026

ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো.আবদুস সালাম। তিনি বলেন, ঢাকা শহরকে সবুজ করতে আগামী কয়েকদিনের মধ্যে গাছ রোপণ কর্মসূচি শুরু হবে।

বৃহস্পতিবার সকালে নগর ভবনের সামনে এক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রশাসক বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। এর জন্য নগরবাসীকে সচেতন হতে হবে।

Share This