ফুলগাজীতে মাদক কারবারি আটক

ফুলগাজীতে মাদক কারবারি আটক

ফেনী প্রতিনিধি : December 09, 2025

ফুলগাজীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ নূরনবী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

 

র‌্যাব জানায়, নূরনবী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে তাদের কাছে গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে গত ৮ ডিসেম্বর সোমবার রাতে ফুলগাজীর উত্তর নিলক্ষীগ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৭, এ সময় তার বসতঘর থেকে ২,১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

 

আটককৃত নূরনবী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর নিলক্ষীগ্রামের আজিজুল হকের ছেলে। তাকে আটক করার পর রাত ৯টার দিকে র‌্যাব-৭ ফুলগাজী থানায় হস্তান্তর করে। 

 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share This