কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি

কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক : November 19, 2026

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। কোন ধাপে কতটি ইউনিয়নে ভোট হবে এবং ভোটগ্রহণের তারিখ কবে, তা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে পাঁচ ধাপের নির্বাচনের তারিখ ও ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে। এর মধ্যে প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

Share This