সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা!

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা!

আন্তজার্তিক ডেস্ক : October 31, 2026

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি বিপদসংকেত জারি করা হয়েছে। তবে এর কিছুক্ষণ পরেই বিপদ কেটে গেছে বলে জানানো হয়।

 

শনিবার দুপুরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম এ সতর্কতা দিয়েছিল বলে জানায় আলজাজিরা।

 

ওই সতর্কবার্তায় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়।

Share This