এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক : November 03, 2026

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদুল আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, ফারুক আহমেদ অতিরিক্ত আইজিপি হিসেবে হাইওয়ে পুলিশ, ঢাকায় কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ঢাকা পদে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share This