গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে আগুন

গাজীপুর প্রতিনিধি : November 01, 2025

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌণে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী আমবাগ রোডে একতা টাওয়ারে নিচতলায় টেস্টি টং ফাস্টফুডের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ীতে একতা টাওয়ারের নীচ তলায় একটি ফাস্টফুডের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া  মর্ডান ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে তাদের প্রচেষ্টায় পৌনে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, শনিবার মার্কেটটি সাপ্তাহিক বন্ধ ছিল। বিকেলে একতা টাওয়ারে নিচতলায় একটি ফাস্টফুডের দোকানে ধোয়া দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

Share This