মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : October 31, 2026

রাজধানীর মিরপুরের কয়েকটি মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

 

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

 

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

Share This