পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি প্রধানের বিদায়ি সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি প্রধানের বিদায়ি সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : July 26, 2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রার সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য়।

বিদায়ি সাক্ষাতে বোকানেগ্রার প্রতিমন্ত্রীকে আইএফআরসি-র প্রধান মানবিক কার্যক্রম এবং বাংলাদেশে তার শাসনামলে অর্জনের বিষয়ে ব্রিফ করেন, দুর্যোগের প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্য পরিষেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তায় সংস্থার সহায়তার কথা তুলে ধরেন। 

তিনি তার মেয়াদকালে বাংলাদেশ সরকারের অব্যাহত সমর্থন এবং গঠনমূলক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বোকানেগ্রার তার মেয়াদ সফলভাবে সমাপ্ত করার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বের প্রশংসা করেন। তিনি, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের সঙ্গে আইএফআরসির দীর্ঘস্থায়ী অংশীদারি এবং জরুরি প্রতিক্রিয়া ও মানবিক সহায়তায় মূল্যবান অবদানের প্রশংসা করেন।

Share This