“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেজগাঁওস্থ ভূমি মন্ত্রণালয় থেকে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
র্যালি শেষে জেলা প্রশাসক মেলা প্রাঙ্গণে স্থাপিত ১৬টি স্টল পরিদর্শন করেন। এসময় তিনি ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভূমি কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা।