ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ইউভি সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।