IPYG-এর সঙ্গে মানবিক সমাজ কল্যাণ সংগঠনের সমঝোতা চুক্তি

IPYG-এর সঙ্গে মানবিক সমাজ কল্যাণ সংগঠনের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : May 23, 2026

বাংলাদেশের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন “হিউম্যানিটারিয়ান সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন”-এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, যুব উন্নয়ন, শান্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং ধর্মীয় সম্প্রীতি নিয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সংগঠন “ইন্টারন্যাশনাল পিস ইয়ুথ গ্রুপ (IPYG)”–এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। মানবিক সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কুশ কুমার কুশলের সঙ্গে এ চুক্তি সম্পন্ন করেন IPYG প্রতিনিধিরা।

এসময় IPYG-এর সমন্বয়ক জ্যাকব বে বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানবিক মূল্যবোধ, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি বলেন, তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল বাংলাদেশের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগকে আন্তর্জাতিক বন্ধুত্ব ও মানবিক উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এনডিএসএম-এর বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আল ওয়াকিল চৌধুরী, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধি ইনজামুল হক পার্থ, IPYG-এর বাংলাদেশ প্রতিনিধি সবুজ রায়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

Share This