সাংবাদিক সমাজকে রুখে দাঁড়াতে হবে না হলে সাংবাদিকদের জন্য ভয়ংকর পরিনতি ভোগ করতে হবে : ইউসুফ মিন্টু

সাংবাদিক সমাজকে রুখে দাঁড়াতে হবে না হলে সাংবাদিকদের জন্য ভয়ংকর পরিনতি ভোগ করতে হবে : ইউসুফ মিন্টু

ফেনী প্রতিনিধি : February 07, 2026

মিথ্যা মামলা করাও ভয়ংকর অপরাধ, ফেনীর সাংবাদিক সমাজকে রুখে দাঁড়াতে হবে না হলে সব সাংবাদিকদের জন্য ভয়ংকর পরিনতি ভোগ করতে হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নয়বছর আগের একটি হত্যা মামলায় নতুন করে গায়েবি ভাবে আসামী হলেন পরশুরামের সাংবাদিক আবু ইউসুফ মিন্টু।

গত বছরের ২০১৭ সালের ৩১ জুলাই সেই মামলাটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া আমলী আদালত খারিজ করে দিলেও গত ১৭ ডিসেম্বর নিহতের খালাত ভাই পরিচয়ে কক্সবাজারে উখিয়ার জনৈক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পুনরায় আদালতে মামলাটি দায়ের করেছেন। 

মামলায় সাবেক সংসদ সদস্য ড. হাসান মাহমুদকে প্রধান আসামী করে ১০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলায় ফেনীর সাংবাদিক মিন্টুর নাম ৬৬ নস্বর ক্রমিকে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলের বাইরে ফেনীর একজন সাংবাদিককে মামলায় উদ্দেশ্যমূলক গায়েবী ভাবে আসামী করায় জেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাংবাদিক মিন্টু ২০০০ সালের শুরুতে তিনি দৈনিক প্রথম আলোর কন্টিবিউটর পরে পরশুরাম ফেনী প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। টানা তের বছরেরও বেশী সময় ধরে প্রথম আলোর প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। এর পর একে, যায়যায়দিন, আজকের পত্রিকা, দৈনিক আমাদের সয়ম, ইংরেজি পত্রিকা নিউ এজ এবং বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি হিসাবে কাজ করছিেন। দীর্ঘ ২৭ বছর ধরে পেশাদার সাংবাদিক হিসাবে কাজ করে যাচ্ছেন।

Share This