নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : September 06, 2026

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।

তিনি জানান, গতকাল শনিবার রাতে সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তার বাবা মজিবুর রহমান, মা রোকেয়া রহমান এবং স্বামী জয়নাল ভূইয়া।

অভিযোগ সূত্র জানায়, মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর-৫৪ এবং জিআর নম্বর-৮৪০।

এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অপর একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ওসি বলেন, ‘বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Share This