কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রল পাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।