শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহারসামগ্রী বিতরণ করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. চান মিয়া বেপারি (কাউন্সিল পদপ্রার্থী -৫৩ নাম্বার ওয়ার্ড)। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা ছাত্রদলের সভাপতি গোলাম রহমান সজল তুরাগ থানার যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ আব্দুর রহমান ভুলো ৫৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল সালাম ও ডাঃ জহির আরো উপস্থিত ছিলেন বিএনপি'র অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উপহার বিতরণকালে শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করার বার্তা দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।