সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ!

সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ!

নিজস্ব প্রতিবেদক : April 06, 2026

দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকার শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। এ ছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠী।

 

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

 

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। এদিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকার শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান।

 

এ ছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠী।

 

শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান—১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড৪. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড৫. সোনালী ট্রেডার্স৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড৮. চেমন ইস্পাত লিমিটেড৯. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড

১১. কেয়া কসমেটিকস লিমিটেড১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড১৩. পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড১৪. পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড১৭. মুরাদ এন্টারপ্রাইজ১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড

 

সংসদে অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share This