আগামী সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : April 27, 2026

আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে চতুর্থ বাংলাদেশ চায়না রিনিবল এনার্জি ফোরাম শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার।

Share This