সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাইকেল রেমবোল্ড

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাইকেল রেমবোল্ড

নিজস্ব প্রতিবেদক : April 28, 2026

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন ইউনিভার্সিটির (DSCU) রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মাইকেল রেমবোল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র, বিশেষত ইন্সটিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Share This