সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : March 29, 2026

অন্যান্য দিনের মতো ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সাতসকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিন গাড়ি থেকে নেমে নিজ দফতরে গেলেও আজ করেছেন উল্টোটা। সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।

এরপর হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন। এরপর যান নিজ দফতরে। সরকারপ্রধানের এমন কাজে সচিবালয়ের অনেকে অবাক হয়ে যান।

জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও শিশু, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাশের গণপূর্ত মন্ত্রণালয়ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধানের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান বেশিরভাগ সময় অফিস করছেন সচিবালয়ে। সকাল থেকে রাত অবধি দাফতরিক কাজ করছেন।

এদিকে সময়মতো অফিসে আসা এবং নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 

 

Share This