দিল্লিতে আন্দোলন, চেন্নাইয়ে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনে মোদি

আন্তজার্তিক ডেস্ক : October 11, 2026

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পোন্নামাল্লি -ভাদাপালানি অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার আনুষ্ঠানিকভাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মোদি স্বয়ং টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন। এরপর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে সঙ্গে নিয়ে পোন্নামাল্লি বাইপাস স্টেশন থেকে পোরুর বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করেন এবং যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এই এক দিনের চেন্নাই সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মেট্রো প্রকল্পের পাশাপাশি তামিলনাড়ুর সার্বিক উন্নয়নে ১৩ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।

প্রায় চার হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই রুটে ১১টি এলিভেটেড স্টেশন রয়েছে। এর অন্যতম আকর্ষণ হলো একটি ৩.৭ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক ডাবল-ডেকার উড়াল স্টেশন। এই রুটটি চালু হওয়ার ফলে চেন্নাইয়ের পশ্চিম শহরতলির সঙ্গে মূল শহরের যোগাযোগব্যবস্থা আরো দ্রুত ও যানজটমুক্ত হবে।

এ ছাড়া প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে এনএইচ-৭৪৪-এর ৩৬ কিমি দীর্ঘ ভাদুহাপট্টি–তেরকুভেঙ্গানাট্লুর অংশ এবং ৩০ কিমি দীর্ঘ মাদুরাই রিং রোডের উদ্বোধন করেন মোদি।

 এই প্রকল্পগুলো রাজ্যের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করবে, যাতায়াতের সময় কমাবে, যানজট নিরসন করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

কোয়েম্বাটোরে রেল ফ্লাইওভারসহ ৭৫০ কোটি রুপির রেল প্রকল্প এবং আইআইটি মাদ্রাজের বিখ্যাত ‘সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার’সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করে দেশের মানুষের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

 এই প্রকল্পগুলো রাজ্যের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করবে, যাতায়াতের সময় কমাবে, যানজট নিরসন করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

কোয়েম্বাটোরে রেল ফ্লাইওভারসহ ৭৫০ কোটি রুপির রেল প্রকল্প এবং আইআইটি মাদ্রাজের বিখ্যাত ‘সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার’সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করে দেশের মানুষের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

প্রায় চার হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই রুটে ১১টি এলিভেটেড স্টেশন রয়েছে। এর অন্যতম আকর্ষণ হলো একটি ৩.৭ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক ডাবল-ডেকার উড়াল স্টেশন। এই রুটটি চালু হওয়ার ফলে চেন্নাইয়ের পশ্চিম শহরতলির সঙ্গে মূল শহরের যোগাযোগব্যবস্থা আরো দ্রুত ও যানজটমুক্ত হবে।

এ ছাড়া প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে এনএইচ-৭৪৪-এর ৩৬ কিমি দীর্ঘ ভাদুহাপট্টি–তেরকুভেঙ্গানাট্লুর অংশ এবং ৩০ কিমি দীর্ঘ মাদুরাই রিং রোডের উদ্বোধন করেন মোদি।এই প্রকল্পগুলো রাজ্যের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করবে, যাতায়াতের সময় কমাবে, যানজট নিরসন করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

Share This