বাধ্যতামূলক অবসরে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল

বাধ্যতামূলক অবসরে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল

নিজস্ব প্রতিবেদক : July 08, 2026

নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে। 

 

মঙ্গলবার (৭ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।  

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল, এনপিপি, এনডিসি, পিএসসি (পি নং ৭৩৯)-কে নৌ অধ্যাদেশ, ১৯৬১ ধারা ১৭(১) এবং নৌ প্রবিধান ০৮০১ (ডি) মোতাবেক প্রশাসনিক আদেশে এলপিআর ব্যতিত পেনশন সুবিধাদিসহ বাংলাদেশ নৌবাহিনীর চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হলো।

Share This