সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ২

সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ২

যশোর প্রতিনিধি : May 30, 2025

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি নাইন এমএম বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই দুজনকে আটক করেন।

আটককৃতরা হলেন উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, ভারত থেকে অস্ত্রের চালান আসছে এমন খবরে পাঁচ ভুলোট গ্রামের ইসাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি করে ম্যাগাজিন জব্দ করা হয়। আটক করা হয় ইসাহাক ও মজিদকে।

অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, ‘আটককৃতদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।’

Share This