পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ

আন্তজার্তিক ডেস্ক : April 29, 2026

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল)। এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সীমান্তে আরোপ করা হয়েছে কড়াকড়ি।

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ভোটগ্রহণের ইভিএম মেশিন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছাতে শুরু করেন নির্বাচন কর্মীরা।

এর আগে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রথম ধাপের ভোটগ্রহণ। দ্বিতীয় ধাপে রাজ্যের সাতটি জেলার ১৪২টি আসনে প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Share This