খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনাগাজীতে দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনাগাজীতে দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি : August 15, 2026

ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সোনাগাজী পৌরসভার মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়াবিদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদীসহ অনেকে।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তাদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাসেম।

অনুষ্ঠানের শেষে সোনাগাজী উপজেলার শতাধিক ক্রীড়া ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Share This