কচুয়ায় বড় পর্দায় প্রদর্শিত হলো তারেক রহমানের সাক্ষাৎকার

কচুয়ায় বড় পর্দায় প্রদর্শিত হলো তারেক রহমানের সাক্ষাৎকার

কচুয়ায় প্রতিনিধি : November 02, 2025

কচুয়ায় বড় পর্দায় প্রদর্শিত করা হলো তারেক রহমানের সাক্ষাৎকার।

 

শনিবার (১ অক্টোবর) সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকার কচুয়ার উত্তর বাজারে জনসাধারণের উদ্দেশ্যে মাল্টিমিডিয়ার বড় পর্দায় প্রদর্শন করা হয়। 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনামূলক ঐতিহাসিক সাক্ষাৎকার টি কচুয়ায় সর্বসাধারনের মাঝে প্রচারের উদ্যোগ গ্রহণ করেন কচুয়ার সাবেক এমপি, জোট সরকারের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী,বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদ পুর-১, কচুয়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড,আ ন ম এহসানুল হক মিলন। 

 

তারেক রহমানের বক্তৃতা প্রদর্শনের কথা শুনে কচুয়ার বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দলে দলে অনুষ্ঠানস্থলে আসা শুরু করে। 

 

অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক ড. মিলন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশ নায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত ঐতিহাসিক সাক্ষাতকার টি দেশ গঠনে নেতা কর্মীদের ঐক্য বদ্ধ থেকে কাজ করার বিষয়ে ব্যাপক ভাবে অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। তাই কচুয়া বাসীর কাছে আজকের এই উপস্থাপনা। অনুষ্ঠানের শুরুতেই ড. মিলন তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত ঐতিহাসিক সাক্ষাতকারটির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তৃতায় কচুয়া বাসীর উদ্দেশ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সফল শিক্ষা প্রতি মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এ-ই কচুয়ার মাটি ও মানুষ কে ভালো বেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ মাতা বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে আমি আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছি। অবর্ননীয় ও নজিরবিহীন জুলুম নির্যাতন সহ্য করেছি। 

 

ড. মিলন কচুয়ার উন্নয়নে তার মেগা পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আগামীতেও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ মেরামত ও কচুয়ার ব্যাপক উন্নয়ন বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ব। তারেক রহমানের ঐতিহাসিক দিক নির্দেশনার বক্তব্য মূল্যায়ন করে নেতা কর্মীদের ঐক্য বদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে তাকে সমর্থনের উদাত্ত আহ্বান জানিয়ে কচুয়ার উন্নয়নে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে কচুয়ার বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রায় বিশ হস্রাধিক সাধারণ জনগন তারেক রহমানের প্রদর্শিত সাক্ষাৎকারটি গভীর মনোযোগসহকারে শুনেন তারা।

Share This