দেশ গঠনে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ গঠনে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : May 30, 2026

যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 

শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন ও সহযোগিতা করে, তবেই শহীদ রাষ্ট্রপতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদতবার্ষিকী উপলক্ষে আমরা প্রত্যেকে আমাদের সমাজে তাকে বিভিন্নভাবে সাহায্য করব। একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।’

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আসুন, আমরা আজকে সেই কাজটিই করি।

 

আমরা প্রত্যেকে যার যার স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন তাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসেবে।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে আর কথা বাড়াব না, কারণ আমরা রাস্তার ওপরেই অনুষ্ঠানটি করছি, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।’

তবে দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব দ্রুতই বসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আপনারা যারা আছেন, সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেক দিন বসব। সেদিন আমরা বসে আলোচনা করে সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেগুলোর পরিকল্পনা করব।

Share This