ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী চৌধুরীকে গ্রেপ্তারের যে খবরটি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন তার পরিবার।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশ হয় শওকত আলী চৌধুরী ডিবি পুুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শওকত আলীর ছোটভাই ভাই লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমার ভাই বাসাতেই আছেন এবং নিরাপদে আছেন।
পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের অসত্য সংবাদ শুধু একজন ব্যক্তিকেই নয়, সামগ্রিকভাবে ব্যবসায়িক পরিবেশের জন্যও ক্ষতিকর।