দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ৬৩৩ টাকা।
ফলে ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, যা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন করে সোনার দাম বাড়ানো হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে এক লাখ ৯৪ হাজার ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা।
এর আগে গত ১১ আগস্ট ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯১৫ টাকা বাড়িয়ে এক লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে এক লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়।
ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।