পবিত্র ঈদুল আজহা আজ

পবিত্র ঈদুল আজহা আজ

নিজস্ব প্রতিবেদক : May 28, 2026

আজ পবিত্র ঈদুল আজহা। নামাজ ও এরপর কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপনে মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আমাদের দেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্মর হয়ে আসছে।

 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ঈদুল আজহার নামাজ আদায় করতে পছন্দের ঈদগাহে ছুটে যাবেন মুসল্লিরা। ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা অল্লাহ’র সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন।

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই বিভিন্ন জায়গায় ঈদের জামাত হয়ে যাবে।

গুলশানে সকাল ৫টা ৪৫ মিনিটে একটি ঈদের জামাত আয়োজনের তথ্য পাওয়া গেছে। এছাড়া, সকাল ৭টায়ও বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রামপুরা ও মিরপুরসহ বিভিন্ন জায়গায় ঈদের জামাত সকাল ৭টায় আয়োজন করার তথ্য পাওয়া গেছে।

 

জানা গেছে, ঈদুল আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের ব্যবস্থা করা হয়েছে।

প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন।

জাতীয় ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ও আশপাশের এলাকায় চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

 

 

প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন।

জাতীয় ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ও আশপাশের এলাকায় চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। পুরো ঈদগাহ এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

 

ঈদগাহের সব প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশি ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে এবং হাইকোর্ট ক্রসিংয়ে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড ব্যবস্থা থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোন মনিটরিংয়ের মাধ্যমে আকাশপথ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহ কেন্দ্রিক ট্রাফিক ডাইভারশন এবং পার্কিং নির্দেশনা অনুসরণ করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। শুধু জায়নামাজ এবং প্রয়োজনে ছাতা সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে ডিএমপি। সেই সঙ্গে কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না আনার জন্য অনুরোধ করা হয়েছে।

সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্য অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাতপ্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টার তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। এ জামাতে মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।

পাঁচটি জামাতের কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।

 

আর কোথায় কখন ঈদের জামাতঅন্য গুরুত্বপূর্ণ ময়দানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে দুটি জামাতের আয়োজন করা হয়েছে, যার প্রথমটি সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

গুলশান এলাকার গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) এবার মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত খুব ভোরে সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাতটি সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, গুলশান সোসাইটি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এসবের পাশাপাশি ঢাকা মহানগরীর শতাধিক খোলা ঈদগাহ মাঠ এবং দেড় হাজারেরও বেশি স্থানীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার বিশেষ জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অধিকাংশ এলাকার মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

Share This