রাঙামাটিতে ঝুলন্ত সেতুতে পর্যটকের উপচেপড়া ভিড়

রাঙামাটিতে ঝুলন্ত সেতুতে পর্যটকের উপচেপড়া ভিড়

রাঙামাটি প্রতিনিধি June 14, 2025

পর্যটকদের পদচারণায় এখনো মুখর পর্যটননগরী রাঙামাটি। সদ্য ঈদের ছুটিতে রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতুতে প্রতিদিন গড়ে তিন হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এবার ঈদে টানা দশ দিনের সরকারি ছুটি আজ (শনিবার) শেষ হতে চলেছে।

ছুটির শেষ মুহূর্তেও পর্যটকদের উপস্থিতি এখনো চোখে পড়ার মতো। শুক্রবারও প্রায় তিন হাজারের মতো পর্যটকের উপস্থিতি হয়েছে ঝুলন্ত সেতু দর্শনে।

 

সরকারি পর্যটন মোটেলে শনিবার পর্যন্ত ৫০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে। একই তথ্য পাওয়া গেছে শহরের অন্য আবাসিক হোটেল এবং আশপাশে বিনোদন কেন্দ্রগুলোর।

খোঁজ নিয়ে জানা যায়, এবার ঈদুল-আজহা উপলক্ষ্যে টানা দশ দিন ছুটিতে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড় জমে। জেলা সদর ও কাপ্তাইসহ পর্যটকরা পাড়ি জমান বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র পর্যন্ত। শুক্রবার রাঙামাটির ঝুলন্ত সেতুসহ আশপাশে বিনোদন স্পট ও কেন্দ্রে দেখা যায় পর্যটকদের ঢল। প্রকৃতিপ্রেমী মানুষের পদচারণায় মুখরিত আশপাশে বিনোদন কেন্দ্রগুলো। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ, সুবলং ঝরনা স্পট, চাংপাং, বরগাঙ, বার্গীলেকসহ পর্যটকরা ঘুরছেন বিভিন্ন স্পটে। শহরের আবাসিক হোটেল-মোটেলগুলোতে ৫০-৬০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে।

 

রাঙামাটি শহরের আবাসিক হোটেল কসমস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সালাউদ্দিন বলেন, এবার ঈদের ছুটি ঘিরে তাদের হোটেলে শনিবার পর্যন্ত পুরোপুরি বুকিং আছে। শহরের অন্যান্য একাধিক আবাসিক হোটেলেও ৬০ শতাংশ কক্ষ বুকিং থাকার তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share This