জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে আইনি বাধা নেই

জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক : July 21, 2026

বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে জামিন দেওয়া হয়েছে। ওয়ারী থানার এ মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

 

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন।

 

তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বলেন, ‘তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।’   

 

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। 

এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

Share This