সাতক্ষীরায় সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি : August 26, 2026

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ১০০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

বর্তমান সরকারের পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের মহাউদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংগঠনটি এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

কর্মসূচিতে সংগঠনের সভাপতি ও দৈনিক খবর বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক সূর্যের আলো-এর সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ রেজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল-এর স্টাফ রিপোর্টার এবং দৈনিক গণ তদন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, সাপ্তাহিক সূর্যের আলো-এর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, দৈনিক যশোর বার্তা-এর সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ, দৈনিক নব চেতনা ও দক্ষিণের মশাল-এর নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, দৈনিক আইনবার্তা, দৈনিক আমাদের কণ্ঠ ও ডেইলি ফিন্যান্সিয়াল পোস্ট-এর জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রা-এর জেলা প্রতিনিধি মো. ইদ্রিস আলী, শাহ নেওয়াজ মৃণাল, দৈনিক আজকের বসুন্ধরা-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক সাতক্ষীরা সকাল-এর আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেন ও মো. কামাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব গাছকে বড় করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Share This