পরশুরামে দুই শিক্ষকের কান্ড! ধর্মান্তরিত না হলে আত্নহত্যা হুমকি থানায় জিডি

পরশুরামে দুই শিক্ষকের কান্ড! ধর্মান্তরিত না হলে আত্নহত্যা হুমকি থানায় জিডি

ফেনী প্রতিনিধি : April 24, 2026

ফেনীর পরশুরামে আত্মহত্যার ভয় দেখিয়ে হৃদয় কুমার বনিক নামের এক সনাতনি হিন্দু ধর্মাবলম্বি শিক্ষককে ধর্মান্তরিত হয়ে তার সাথে যাওয়ার হুমকী দিয়ে যাচ্ছেন মুন্নি আক্তার নামের একই স্কুলের এক সিনিয়র শিক্ষক। শুধু তাই নয় নিজে আত্বহত্যা করে হৃদয় কুমারকে বনিককে ফাঁসিয়ে দিবে বলে হুমকী দিয়েছে। হৃদয় কুমার বনিক (৩০) নামের ওই শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২ এপ্রিল পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

হৃদয় কুমার বনিক নামের ওই শিক্ষক থানায় অভিযোগে উল্ল্যেখ করেছেন পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কলিগ মুন্নি আক্তার তাকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে আসছে। সে বার বার তাকে তার পরিবারকে ছেড়ে মুন্নি আক্তারের কাছে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। হৃদয় কৃমার আরো উল্ল্যেখ করেছেন মুন্নি আক্তার একজন মুসলিম এবং বয়সে অনেক বড়। হৃদয় কুমার সহকর্মী মুন্নিকে সম্মানের চোখে দেখেন এবং আপু বলেই বড় বোনের মত সম্মান করেন। হৃদয় কুমার বনিক একজন সনাতন ধর্মালম্বী শিক্ষক। তার বাড়ি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে।

Share This