আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক : June 24, 2026

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

 

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

 

রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণ বিলুপ্তি চেয়ে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের জন্য বিশেষভাবে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ফলে একাত্তরের যুদ্ধবন্দিদের প্রত্যাবাসনের মধ্য দিয়েই আইনটির মূল কার্যকারিতা শেষ হয়েছে।

 

আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আইনটিতে বেশ কয়েকবার সংশোধন আনা হলেও ট্রাইব্যুনাল এখনো বহাল রাখায় রাজনৈতিক অপব্যবহারের আশঙ্কা রয়েছে।

Share This