লেবাননে আরও ৪ ইসরাইলি সেনা নিহত

লেবাননে আরও ৪ ইসরাইলি সেনা নিহত

আন্তজার্তিক ডেস্ক : March 31, 2026

দক্ষিণ লেবাননে আরও চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে,  নিহতদের মধ্যে দুজনের বয়স ছিল ২১ বছর, একজনের বয়স ২২ বছর। 

চতুর্থ সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, কারণ ‘তার নাম প্রকাশের অনুমতি এখনো দেওয়া হয়নি’ বলে জানানো হয়েছে।

গত ২ মার্চ থেকে লিটানি নদীর দক্ষিণে ইসরাইল তাদের সামরিক আগ্রাসন বৃদ্ধি করেছে। এর পর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত ১০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

Share This