টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারকে সহায়তা দিল সেনাবাহিনী

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারকে সহায়তা দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : November 22, 2026

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি আবাসন সংস্কার ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ ছাড়া পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গুলিবিনিময়ে কর্তব্যরত অবস্থায় নিহত হন সৈনিক মো. তিতাস শেখ।

নিহত সেনাসদস্যের পরিবারের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তাঁর পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Share This