ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

আন্তজার্তিক ডেস্ক : May 12, 2026

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তিনি বলেন, তেহরানের ‘নিজ জনগণের ওপর চলমান নির্মম দমন-পীড়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির’ অভিযোগে সাতজন ইরানি ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে পেনি ওং বলেন, ইরানের ‘শাসকগোষ্ঠী নিজেদের হাজারো নাগরিককে হত্যা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতার করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই সাত ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের মধ্যে এমন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংস্থাও রয়েছে, যারা নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাসহ এসব ভয়াবহ কর্মকাণ্ডে জড়িত।’

পেনি ওং জানান, এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মাধ্যমে দেশটি হামাসের মতো গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা দেয় এবং অন্যান্য অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালায়।

Share This