বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের পদত্যাগ

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের পদত্যাগ

আন্তজার্তিক ডেস্ক : April 13, 2026

ভারতের লোকসভা নির্বাচনে নিজ দল সংযুক্ত জনতা দলের করুণ পরাজয়ের দায় স্বীকার করে শনিবার (১১ এপ্রিল) পদত্যাগ করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। 

 

বিহারের ৪০টি আসনের মধ্যে জনতা দল মাত্র দুটি আসন পেয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

 

এর আগে গত শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল জানার পর লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান মন্তব্য করেন, নিতীশ কুমারের সরকার বেশি দিন টিকবে না। 

 

তিনি বলেন, ‘নিতীশ কুমারের দলের এমন পরাজয়ের পর তার নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।’

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিতীশ কুমার মন্তব্য করেন, ‘জনতার রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

আগে নীতিশ কুমার বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শরিক ছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে মোদির মনোনয়ন তিনি মেনে নিতে পারেননি। 

এ ভিন্নমতের কারণে এনডিএ থেকে বের হয়ে আসেন তিনি। এদিকে, শুক্রবার নির্বাচনে কংগ্রেসের ব্যাপক পরাজয়ের পর পদত্যাগ করেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

Share This