ছাত্রলীগ নেত্রী তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রলীগ নেত্রী তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুর প্রতিনিধি : November 23, 2026

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতারা।

রবিবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেত্রীকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share This