সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর

সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : November 23, 2026

বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত দেশ ছাড়তে পারলেন না আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম। থাইল্যান্ডগামী ফ্লাইট ধরতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি এ তথ্য কালবেলাকে জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান সুইডেন আসলাম। এ জন্য তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের টিকিটও সংগ্রহ করেছিলেন।

পরবর্তী সময়ে আন্তর্জাতিক যাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিমানবন্দরে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

Share This