সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীকে সালাম জানিয়ে পোস্ট দেন তিনি।
পোস্টে চিফ প্রসিকিউটর লিখেন—‘আসসালামু আলাইকুম বাংলাদেশ। আল্লাহ এ দেশকে শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন। আমিন।’
এদিন বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে।