সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আশিকুল খবির।
এর আগে গত সোমবার অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সন্তান দেবাশীষ রায় ব্রিটেন থেকে আইনে ডিগ্রি নেওয়ার পর ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।