হুমকি মোকাবেলায় সংলাপ ও শান্তির বিকল্প কোনো অস্ত্র নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএর বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
তিনি বলেন, ‘শান্তি’ শুধু যুদ্ধের অনুপস্থিতিকে বোঝায় না; এর সঙ্গে মানুষের নিরাপত্তা, স্বস্তি ও সমৃদ্ধিও জড়িত।
বাঘায়ি বলেন, প্রতিপক্ষের আক্রমণাত্মক কর্মকাণ্ডকে অকার্যকর করে দেওয়ার ক্ষেত্রে সংলাপ ও শান্তির মতো কার্যকর কোনো অস্ত্র নেই।