পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : May 04, 2026

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

 

সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার ধন্যবাদ জানান।

 

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে আগামীতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রণয় ভার্মা পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে জনকল্যাণমুখী সহযোগিতার ধারা অব্যাহত রাখার ওপর তিনি জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার অবদানের প্রশংসা করেন এবং তার পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।

Share This