ফেনীতে মাদক মামলার পলাতক আসামি ফাতেমা গ্রেপ্তার

ফেনীতে মাদক মামলার পলাতক আসামি ফাতেমা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি : June 06, 2026

ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

থানা সূত্র আরও জানায়, সিডিএমএসে (CDMS) যাচাই-বাছাই করে ফাতেমা আক্তারের বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ ও ২০২৫ সালে দায়ের করা একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

Share This