বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য!

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য!

আন্তজার্তিক ডেস্ক : February 07, 2026

যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। এতে বলা হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন ব্যবস্থায় চলবে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম। 

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বার্তা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। বার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। 

 

২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন, তারা শুধু ই-ভিসা পাবেন। পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা ব্যবহৃত হবে।

বিস্তারিত জানতে www.gov.uk/eVisa— এই ওয়েবসাইট ভিজিট করতে বলেছে হাইকমিশন।

Share This