প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব বাড়াল ভারত-জাপান

প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব বাড়াল ভারত-জাপান

আন্তজার্তিক ডেস্ক : July 02, 2026

প্রথমবারের মতো একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও জাপান। একই সঙ্গে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি এবং সাপ্লাই চেন শক্তিশালী করার মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন উদ্যোগের ঘোষণা করেছে দুই দেশ।

বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত ১৬তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে এটিই প্রথম যৌথ কো-ডেভেলপমেন্ট বা উন্নয়ন প্রকল্প। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। 

তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভারত-জাপানের ‘স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ’ নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক আরও মজবুত হয়েছে। 

মোদি জানান, ‘ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ কো-ডেভেলপমেন্ট প্রকল্প সই করেছে। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। নতুন চুক্তি আওতায় এমন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি হবে, যা আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।’

তিনি বলেন, ‘কয়েক দিন আগে জি-৭ সম্মেলনে আমি বলেছিলাম, বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে পারস্পরিক বিশ্বাসই সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। ভারত-জাপান সম্পর্ক সেই বিশ্বাসেরই প্রতিফলন।’

Share This