মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় কিন্তু কীভাবে তা করতে হয় তা জানে না।
সোমবার (১২ অক্টোবর) ওহাইওর ইয়ংস্টাউনে এক নির্বাচনী সভায় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
ইরানকে সন্ত্রাসবাদের এক নম্বর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দিতে পারে না।
তিনি বলেন, এই মুহূর্তে তাদের (ইরান) কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই, কোনো বিমানবিধ্বংসী ব্যবস্থা নেই, বিশ্বের যে কোনো দেশের তুলনায় তাদের দেশে সবচেয়ে খারাপ মূল্যস্ফীতি চলছে, তাদের কোনো টাকা নেই।
তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়ে ট্রাম্প আরও বলেন, তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।
৩ নভেম্বরের কংগ্রেসীয় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রচারণা চালানোর সময় তিনি এসব মন্তব্য করেন।